এআই ভিডিও এডিটিং সফটওয়্যার, জনপ্রিয় ৫টি সফটওয়্যার
বর্তমানে, (AI) Artificial Intelligence Technology ব্যবহার করে ভিডিও এডিটিং অনেক সহজ হয়ে গেছে। আগে একটি ভিডিও তৈরি করতে ও এডিট করতে অনেক সময় বা দক্ষতার প্রয়োজন হতো। কিন্তু, এখন AI ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে অল্প সময়ে ভিডিও-র ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, অটো ক্যাপশন তৈরি, অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া বা এড করা, ভয়েস তৈরি ও এডিটিং বা সাধারণ লেখা থেকে ভিডিও বানানো যায় বা সম্ভব। বিশেষ করে বললে, YouTube, Facebook, TikTok ও অনলাইন মার্কেটিংয়ের জন্য AI Video Editing Apps বেশ জনপ্রিয়। চলুন, ভিডিও এডিটিংয়ের জন্য জনপ্রিয় ৫টি AI সফটওয়্যার বা অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক। রিলেটেড কনটেন্ট পড়ুন গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট জনপ্রিয় এআই ভিডিও এডিটিং সফটওয়্যার জনপ্রিয় ৫টি এআই এডিটিং সফটওয়্যার হচ্ছে, CapCut AI Video Editor Software CapCut একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার, যেখানে AI-ভিত্তিক বিভিন্ন ফিচার রয়েছে। মোবাইল ও কম্পিউটারে ভিডিও এডিট করার জন্য এটি অনেকের পছন্দের একটি সফটওয়্যার। ফিচার : Auto Captions, Background Removal, AI Effects ইত্যাদি, ফিচারের জন...