গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট
ব র্তমানে AI Technology ব্যবহার করে সাধারণ ফটোকে আকর্ষণীয় ও প্রফেশনাল লুকে পরিবর্তন করা সম্ভব। বিশেষ করে বললে, Google Gemini AI দিয়ে নিজের ফটো এডিট করা, ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ফটোতে নতুন পোশাকের লুক তৈরি করা এবং ফটোতে সিনেমাটিক ইফেক্ট যোগ করা যায়। তবে, ভালো ফটো তৈরি করার জন্য কেবলমাত্র Gemini AI ব্যবহার করলেই হবে না। সেখানে, সঠিক Prompt দেওয়া মূল্যবান। আজকে, গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট ব্যবহারের নিয়ম ও বিভিন্ন স্টাইলের কিছু ব্যবহারযোগ্য Prompt দেওয়া হয়েছে। যেটা, নিজের ফটো এডিট করা বা ফটো এডিট করার সময় কাজে লাগাতে পারবেন। রিলেটেড কনটেন্ট পড়ুন > ট্রেন্ডিং ফটো কিভাবে বানাব? জেমিনি এআই প্রম্পট কী? Google Gemini AI Photo Editing Prompt হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফটো পরিবর্তন ও ফটো উন্নত করার পদ্ধতি। সেখানে, নিজের ফটো আপলোড করে নির্দেশনা বা Prompt লিখলে Gemini সেই নির্দেশনা অনুযায়ী ফটোতে পরিবর্তন আনার চেষ্টা করে। যেমন, আপনি চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, ফটোতে পোশাকের রং বদলানো যাবে, ফটোতে স্টুডিও লাইটিং এড করা যাবে কি...