গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট
বর্তমানে AI Technology ব্যবহার করে সাধারণ ফটোকে আকর্ষণীয় ও প্রফেশনাল লুকে পরিবর্তন করা সম্ভব। বিশেষ করে বললে, Google Gemini AI দিয়ে নিজের ফটো এডিট করা, ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ফটোতে নতুন পোশাকের লুক তৈরি করা এবং ফটোতে সিনেমাটিক ইফেক্ট যোগ করা যায়। তবে, ভালো ফটো তৈরি করার জন্য কেবলমাত্র Gemini AI ব্যবহার করলেই হবে না। সেখানে, সঠিক Prompt দেওয়া মূল্যবান। আজকে, গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট ব্যবহারের নিয়ম ও বিভিন্ন স্টাইলের কিছু ব্যবহারযোগ্য Prompt দেওয়া হয়েছে। যেটা, নিজের ফটো এডিট করা বা ফটো এডিট করার সময় কাজে লাগাতে পারবেন।
রিলেটেড কনটেন্ট পড়ুন
জেমিনি এআই প্রম্পট কী?
Google Gemini AI Photo Editing Prompt হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফটো পরিবর্তন ও ফটো উন্নত করার পদ্ধতি। সেখানে, নিজের ফটো আপলোড করে নির্দেশনা বা Prompt লিখলে Gemini সেই নির্দেশনা অনুযায়ী ফটোতে পরিবর্তন আনার চেষ্টা করে। যেমন, আপনি চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, ফটোতে পোশাকের রং বদলানো যাবে, ফটোতে স্টুডিও লাইটিং এড করা যাবে কিংবা নিজের ফটোকে সিনেমাটিক ফটোগ্রাফির মতো সাজাতে পারবেন। Google-র Gemini অ্যাপে ফটো আপলোড করে এডিট করার সুবিধা রয়েছে। তবে, জেমিনি এআই-র ফিচারের প্রাপ্যতা ও ব্যবহারের সীমা, অ্যাকাউন্ট, বয়স, অঞ্চল ও ব্যবহৃত মডেল অনুযায়ী সেটা ভিন্ন হতে পারে।
গুগল জেমিনি এআই দিয়ে এডিট করার নিয়ম
মোবাইল অথবা কম্পিউটার থেকে নিচের উপস্থাপিত ধাপ সমূহ অনুসরণ করে নিজের ছবি এডিট করতে পারবেন।
ধাপ ১: Gemini AI ওপেন করুন
প্রথমে, Google অফিসিয়াল Gemini ওয়েবসাইটে প্রবেশ করুন। অথবা জেমিনি এআই অ্যাপ ব্যবহার করুন।
Gemini AI Link, https://gemini.google.com/
ধাপ ২: নিজের ছবি আপলোড করুন
Gemini-তে সাইন ইন করে ছবি আপলোড করার অপশন থেকে আপনার পছন্দের ছবিটি নির্বাচন করুন।
ধাপ ৩: Photo Editing Prompt লিখুন
এবার ছবিতে কী ধরনের পরিবর্তন চান, তা স্পষ্টভাবে লিখুন। উদাহরণস্বরূপ, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাইলে লিখতে পারেন,
❝ Change the background to a beautiful natural landscape. Keep my original face, facial features, and expression unchanged. Make the lighting realistic and natural.
অথবা বাংলা ভাষায়ও চাইলে লিখে দিতে পারেন সহজে, জেমিনি বাংলা ভাষাও বুঝতে পারে সহজে। যেমন, ❝ এই ছবির পটভূমি পরিবর্তন করে সুন্দর প্রাকৃতিক দৃশ্য করে দাও। মুখ ও ছবির বাকি সবকিছু যেমন আছে তেমন থাকতে হবে। আলো, বাস্তবসম্মত ও স্বাভাবিক থাকতে হবে। সেভাবে বলে দিন অথবা আপনার পছন্দমতো যা করতে চান সেটা ভালো করে বলে দিন।
ধাপ ৪: ছবি তৈরি করুন
Prompt দেওয়ার পর Send বাটনে চাপ দিন। Gemini আপনার নির্দেশনা অনুযায়ী ছবিটি এডিট করার চেষ্টা করবে।
ধাপ ৫: প্রয়োজনে আবার এডিট করুন
এআই কিন্তু সবসময় প্রম্পট যেভাবে দিয়েছেন সেমভাবে যে কাজ করবে তা কিন্তু নয়। সঠিক প্রম্পট দিলেও কিছুটা উল্টাপাল্টা করতে পারে। তাই, ফলাফল পছন্দ না হলে কয়েকবার ট্রাই করুন। সেমভাবে একাধিকবার নির্দেশনা দিয়ে ছবির ফলাফল উন্নত করতে পারবেন।
সেরা ৭টি জেমিনি ফটো এডিটিং প্রম্পট
নিচে বিভিন্ন স্টাইলের কিছু Prompt দেওয়া হলো, এগুলো ইংরেজিতে লেখা, তবে, প্রয়োজন অনুযায়ী নিজের পছন্দমতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
🟠 Cinematic Photo Editing Prompt
নিজের ছবিতে সিনেমাটিক লুক যোগ করতে এই Prompt ব্যবহার করতে পারেন।
Prompt,
"Edit my uploaded photo into a cinematic portrait. Preserve my original facial features, identity, and natural expression. Add dramatic cinematic lighting, a softly blurred background, realistic skin texture, balanced contrast, and professional color grading. Keep the result photorealistic and avoid excessive retouching."
🟠 Stylish Portrait Photo Prompt
সাধারণ ছবিকে স্টাইলিশ ও প্রফেশনাল পোর্ট্রেটে পরিবর্তন করতে এই Prompt ব্যবহার করুন।
Prompt,
"Transform my uploaded photo into a stylish professional portrait. Keep my original face, hairstyle, and identity recognizable. Improve the lighting, refine the composition, add a clean modern background, and maintain realistic skin texture. Make the final image sharp, natural, and high quality."
🟠 Natural Background Editing Prompt
ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে এই Prompt ব্যবহার করতে পারেন।
Prompt,
"Replace the existing background with a beautiful natural landscape featuring green trees, soft sunlight, and a peaceful outdoor atmosphere. Preserve my original facial features, expression, hairstyle, and body proportions. Match the lighting and shadows naturally so the edited photo looks realistic."
🟠 Black Suit Photo Editing Prompt
নিজের ছবিতে কালো স্যুটের প্রফেশনাল লুক তৈরি করতে এই Prompt ব্যবহার করুন।
Prompt,
"Edit my uploaded photo to give me a professional black suit look with a clean white shirt. Preserve my original facial identity, hairstyle, and natural expression. Use realistic fabric details, professional studio lighting, and a subtle dark background. Ensure the outfit fits naturally and the final image looks like a real professional photograph."
🟠 3D Figurine Photo Editing Prompt
নিজের ছবিকে 3D ফিগারিন বা কালেক্টিবল মডেলের মতো তৈরি করতে এই Prompt ব্যবহার করতে পারেন।
Prompt,
"Transform the person in my uploaded photo into a realistic 3D collectible figurine. Preserve recognizable facial features, hairstyle, and outfit details. Display the figurine on a stylish desk with a realistic miniature base and soft studio lighting. Create detailed materials, natural shadows, and a polished 3D-rendered appearance."
মনে রাখবেন: এই Prompt ব্যবহার করলে ছবিটি বাস্তব ফটোগ্রাফির পরিবর্তে 3D মডেলের মতো দেখাবে।
🟠 Rainy Day Cinematic Photo Prompt
বৃষ্টির দিনের সিনেমাটিক আবহ তৈরি করতে এই Prompt ব্যবহার করুন।
Prompt,
"Edit my uploaded photo into a cinematic rainy-day portrait. Keep my original facial identity, hairstyle, and expression unchanged. Add a realistic rainy street background, soft reflections on the wet ground, subtle raindrops, and moody cinematic lighting. Maintain natural skin texture and realistic details without making the image look artificial."
🟠 Professional Profile Photo Prompt
Facebook, LinkedIn অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল প্রোফাইল ছবি ব্যবহারের জন্য এই Prompt কাজে লাগতে পারে।
Prompt,
"Create a professional profile portrait from my uploaded photo. Preserve my original facial features and identity. Use a clean neutral background, balanced studio lighting, natural skin texture, and a centered head-and-shoulders composition. Make the image look professional, realistic, and suitable for a social media profile."
জেমিনি প্রম্পট লেখার সঠিক নিয়ম
কেবলমাত্র, অন্যের Prompt কপি করলেই সব সময় প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না। ভালো ফলাফলের জন্য Prompt-এ কয়েকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা উচিত।
✔ ছবিতে কী পরিবর্তন চান তা লিখুন, ব্যাকগ্রাউন্ড, পোশাক, আলো, রং নাকি সম্পূর্ণ স্টাইল পরিবর্তন করতে চান, সেটি পরিষ্কার করুন।
✔ নিজের চেহারা অপরিবর্তিত রাখার নির্দেশ দিন, নিজের ছবি এডিট করার সময় "Preserve my original facial features and identity" লিখতে পারেন। তবে, AI সব সময় চেহারা হুবহু অপরিবর্তিত রাখতে পারবে, এমন নিশ্চয়তা নেই। তাই, বারবার ট্রাই করতে পারেন। কখনো একেবারেই অপরিবর্তিত রাখে। মানে, হুবহু মিলে যায়।
✔ ছবির স্টাইল নির্ধারণ করুন, Photorealistic, Cinematic, Professional Portrait অথবা 3D Render-র মতো নির্দিষ্ট স্টাইল উল্লেখ করুন।
✔ আলো ও ব্যাকগ্রাউন্ড বর্ণনা করুন, Soft lighting, Studio lighting, Natural background অথবা Blurred background-র মতো নির্দেশনা দিলে ছবির কাঙ্ক্ষিত পরিবেশ বোঝানো সহজ হয়।
✔ একবারে একটি পরিবর্তন করুন, প্রথমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন। এরপর প্রয়োজন হলে পোশাক, আলো বা ছবির রং সংশোধনের নির্দেশ দিন। এতে কোন নির্দেশনায় কী পরিবর্তন হচ্ছে, তা বোঝা সহজ হয়। চাইলে, সবকিছু একেবারেই বলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
রিলেটেড কনটেন্ট পড়ুন
> AI Prompt Engineering করতে হয় কিভাবে
জেমিনি ফটো এডিটিং করতে যেসব মনে রাখবেন
Google Gemini AI দিয়ে ছবি এডিট করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
- পরিষ্কার ও ভালো মানের মূল ছবি ব্যবহার করুন।
- নিজের চেহারা স্বাভাবিক রাখতে অতিরিক্ত Face Retouching এড়িয়ে চলুন।
- অন্য ব্যক্তির ছবি ব্যবহার করার আগে তাঁর অনুমতি নিন।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি আপলোড করার আগে গোপনীয়তার বিষয়টি বিবেচনা করুন।
- গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের আগে এডিট করা ছবির মুখ, হাত, পোশাক ও অন্যান্য বিবরণ ভালোভাবে যাচাই করুন।
- কোনো ছবি বাস্তব ঘটনা বা আসল ছবি হিসেবে প্রকাশ করলে প্রয়োজন অনুযায়ী সেটি AI দিয়ে পরিবর্তিত হয়েছে বলে জানিয়ে দিন।
মনে রাখতে হবে, এআই দিয়ে তৈরি করা ছবি বা এআই দিয়ে এডিট করা ছবি কখনো কখনো মুখের সূক্ষ্ম বৈশিষ্ট্য, হাতের আকার, পোশাকের বিবরণ কিংবা ব্যাকগ্রাউন্ডে ভুল থাকতে পারে। তাই, ছবি ব্যবহারের আগে ভালোভাবে চেক করা উচিত।
রিলেটেড কনটেন্ট পড়ুন
শেষ কথা হলো,
Google Gemini AI Photo Editing Prompt-র মাধ্যমে সাধারণ ছবিকে বিভিন্ন স্টাইলে পরিবর্তন করা সম্ভব। তবে, প্রত্যাশিত ফলাফল পেতে সঠিক Prompt নির্বাচন ও প্রয়োজন অনুযায়ী নির্দেশনা সংশোধন করা মূল্যবান। আপনি যদি নিজের ছবিতে বিভিন্ন বিষয় এড করা বা বিভিন্ন বিষয় পরিবর্তন করে ছবি তৈরি করতে চান। তাহলে, নিজের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা পরিবর্তন করতে পারেন। চাইলে, ইংরেজিতে প্রম্পট ব্যবহার করতে পারেন অথবা চাইলে, বাংলা ভাষায়ও ভালোভাবে প্রম্পট লিখে দিতে পারেন। পাশাপাশি, উপরে উল্লেখিত প্রম্পটও ব্যবহার করতে পারেন। সব শেষে বলা যায়, যেহেতু এআই দিয়ে ছবি এডিট করবেন। সেহেতু, এআই ছবিতে কিছুটা উল্টাপাল্টা বা ত্রুটি থাকতে পারে। সঠিক ফলাফল পেতে কয়েকবার ট্রাই করতে পারেন। তাতে, ভালো ফলাফল পেতে পারেন।
